অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে সোচ্চার ইসলামী দলগুলো

ঢাকা : আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসঊদ।

সংগঠনগুলোর পৃথক পৃথক সমাবেশে তারা এ দাবি জানান।

খেলাফত আন্দোলনের যুগ্ন মহাসচিব মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, ধর্মদ্রোহীদের রাষ্ট্রদ্রোহী আইনে বিচার করতে হবে এবং মুরতাদ লতিফ সিদ্দিকিকে ফাঁসি কাষ্টে ঝুলাতে হবে। অন্যথায় ধর্মপ্রাণ জনতা মাঠে নামতে বাধ্য হবে। লতিফ সিদ্দীকির সংসদ সদস্য পদ বাতিল এবং তার বিরুদ্ধে সরকার বাদী হয়ে মামলা করতে হবে। মহানবী সা. ও হজ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার সুস্পষ্ট অভিযোগে আ: লতিফের জামিন বাতিল করে তাকে ফাঁসি দিতে হবে। অন্যথায় নবী প্রেমিক ইসলামী জনতার আন্দোলনের দাবানল সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, এ সরকারের আসল চেহারা দেশের জনগণের কাছে প্রকাশ পেয়েছে। সুতরাং সরকারকে সংখ্যাগরিষ্ট মুসলমানের মনের ভাষা বুঝার চেষ্টা করে লতিফ সিদ্দিীকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। অন্যথায় দেশের ঈমানদার তাওহীদি জনতা রাজপথে নামলে আপনার ক্ষমতার শেষ রক্ষা হবে না। প্রয়োজনে মুসলমানরা তাদের ধর্ম ও প্রিয় নবীর ইজ্জত রক্ষার্থে জান দিবে।

অপরদিকে বাংলাদেম জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, সংযমের মাসে লতিফ সিদ্দিকীকে মুক্তি দেয়ায় দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী হবে সরকার। অবিলম্বে তাকে পুনরায় গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে সোচ্চার ইসলামী দলগুলো

আপডেট টাইম : ০৫:৫৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০১৫