অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খরচ কমাতে বিবিসি এক হাজার লোকবল ছাঁটাই করবে

ডেস্ক : ব্রিটেনে লাইসেন্স ফি ঘাটতির কারণে এক হাজার জনবল ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিবিসি কর্তৃপক্ষ।

টেলিভিশন লাইসেন্স ফি থেকে বিবিসি এখন যে অর্থ পায় সেটির পরিমাণ তাতে ২০ কোটি ডলারের বেশি ঘাটতির আশংকা করছে প্রতিষ্ঠানটি।

কারণ ব্রিটেনে বাড়িতে টেলিভিশন সেট রাখার সংখ্যা এখন কমে আসায় টেলিভিশন লাইসেন্স ফি থেকে উপার্জন কমছে।

তথ্য এবং বিনোদনের জন্য এখন অনলাইন এবং মোবাইল ফোনের উপর মানুষ বেশি নির্ভরশীল।

বিবিসির মহাপরিচালক টনি হল এক ঘোষণায় জানিয়েছেন এই জনবল কমানোর মাধ্যমে বিবিসি বছরে ৫০ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে পারবে।

সেজন্য ভবিষ্যতে আরো জনবল কমানোর ইঙ্গিত দিয়েছেন বিবিসির মহাপরিচালক।

তিনি বলেন ২০১১ সালে যা ধারনা করা হয়েছিল তার চেয়ে এখন ১০ লাখ টেলিভিশন সেট কম। ফলে টেলিভিশন থেকে প্রাপ্ত লাইসেন্স ফি কমে গেছে।

মি: হল জানান বিবিসিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া খুব জটিল হয়ে পড়েছিল কারণ অনেক নতুন সার্ভিস অন্তর্ভূক্ত করা হয়েছিল।

নতুনভাবে জনবল ছাঁটাইয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়া সেটি আরো সহজ হবে । কারণ ব্যবস্থাপনার বিষয়টি দশস্তর থেকে কমিয়ে সাতটি স্তর করা হবে।

বিবিসি’র বিভিন্ন সাপোর্ট বিভাগ যেমন -আই টি বিভাগ, মানব সম্পদ এবং প্রকৌশল বিভাগকে খতিয়ে দেখা হবে। এসব বিভাগে প্রয়োজনের অতিরিক্ত জনবল আছে কিনা সেটি পর্যালোচনা করা হবে।

এর পাশাপাশি বিবিসির বিভিন্ন অনুষ্ঠানকে একত্রীকরণের মাধ্যমেও জনবল কমানো হবে। এছাড়া বিবিসিতে বেশ কিছু সিনিয়র পদ কমিয়ে আনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খরচ কমাতে বিবিসি এক হাজার লোকবল ছাঁটাই করবে

আপডেট টাইম : ০৪:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫