অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

রেকর্ড রেমিটেন্স

ঢাকা : প্রবাসী বাংলাদেশিদের পাঠানো আয় (রেমিটেন্স) প্রথমবারের মতো দেড় হাজার কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। সদ্যসমাপ্ত ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১ হাজার ৫৩০ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এর আগে এক অর্থবছরে এই অংকের রেমিটেন্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের রেমিটেন্স সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ১ হাজার ৪২৩ কোটি ডলার। সে হিসেবে গেল অর্থবছরে ১০৭ কোটি ডলার বেশি এসেছে। শতকরা হিসাবে যা আগের অর্থবছরের তুলনায় ৭ দশমিক ৫৩ শতাংশ বেশি।

প্রসঙ্গত, ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসীআয় ২০১২-১৩ অর্থবছরের প্রবাসীআয়ের তুলনায় ২ শতাংশ কম ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

রেকর্ড রেমিটেন্স

আপডেট টাইম : ০৪:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫