অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আরামবাগে ‘দৈনিক সংগ্রামের’ ভবনে কাউন্সিলরের নির্দেশে সন্ত্রাসী হামলা

ঢাকা : রাজধানীর আরামবাগে দৈনিক সংগ্রামের ভবনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গত ২৫ জুন রাত সাড়ে ৮ টার দিকে ১০-১২ জন দৃর্বৃত্ত স্থানীয় কাউন্সিলরের লোক পরিচয় দিয়ে বিপিএল ভবনে আসে। এ সময় তারা সকল ভাড়াটিয়াদের ৩০ জুনের মধ্যে রুম খালি করে দেয়ার হুমকি দেয়। এছাড়াও মারধর করেছে বিপিএল কর্মকর্তা-কর্মচারীদের। এ নিয়ে অফিসের ভাড়াটিয়ারা নিরাপত্তাহীনতায় ভুগছে।

দৈনিক সংগ্রাম ভাবনের প্রশাসনিক কর্মকতা মোঃ নুরউদ্দিন লিখিতভাবে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বুধবার দুপুরের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মো: মমিনুল হক সাঈদের পরিচয়ে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত বিপিএল ভবন ৮৯, ৮৯/১ আরামবাগ এর ২য় তলায় কোম্পানির অফিস কক্ষে কমান্ডো স্টাইলে প্রবেশ করে। তারা এসেই বলে ‘অফিসের কর্মচারী কে কে আছো আমাদের সঙ্গে কমিশনার কার্যালয়ে চলো’।

তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে ৩ জন অফিস স্টাফকে জোরপূর্বক কাউন্সিলরের কার্যালয়ে নিয়ে যায়। সেই সময় কাউন্সিলর মো: মমিনুল হক সাঈদ সেখানে উপস্থিত ছিলেন। তার নির্দেশে এর কিছুক্ষণ পর কাউন্সিলরের লোকজন তার পিএস এর নেতৃত্বে বিপিএল ভবনে এসে ৫টি রুমে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা আবারও ভাড়াটিয়াদের হুমকি-ধামকি দেয় এবং ৭ তারিখ থেকে সকল ভাড়া কাউন্সিলরের কার্যালয়ে পৌঁছে দিতে বলে যায়। ২/১ জন ভাড়াটিয়া প্রতিবাদ করলে তাদেরকে চর-থাপ্পর ও কিল-ঘুষি দেয় সন্ত্রাসীরা। তারা ভাড়াটিয়াদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে একজন অফিস স্টাফকে ছেড়ে দিলেও এবং অন্য ২জনকে কাউন্সিলরের কার্যালয়ে আটকে রাখে। এ সময় ২ জনকে ব্যাপক মারধর করা হয়।

এরপর ওইদন বিকেল সাড়ে ৩ টায় কাউন্সিলর আবারও তার লোকজনকে পিএস এর নেতৃত্বে বিপিএল অফিসে পাঠায়। তারা সমস্ত ফাইলপত্র তছনছ ও ঘাটাঘাটি করে দলিল, খাজনা খারিজের পর্চা, নামজারী, সিটি করপোরেশন ট্যাক্সের কাগজপত্রের ফাইল, ভাড়া রেজিস্ট্রার, ব্যাংক লেজার, ভাড়াটিয়াদের তালিকা, গ্যাস বিদ্যুৎ বিল রেজিস্ট্রার ও বিলের কপি এবং বিপিএল ভবনের মূল্যবান নথিপত্র নিয়ে প্রত্যেক রুমের চাবি নিজেরাই তালা লাগিয়ে দেয় এবং অফিসের স্টাফ ২ জনকে ছেড়ে দেয়।

এ নিয়ে অফিসের ভাড়াটিয়ারা চরম আতঙ্কের মধ্যে রয়েছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম ফরমান আলী জানান, বিষয়টি নিয়ে একজন এসেছিল আমার কাছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আরামবাগে ‘দৈনিক সংগ্রামের’ ভবনে কাউন্সিলরের নির্দেশে সন্ত্রাসী হামলা

আপডেট টাইম : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫