পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাজেট লুটপাটের জন্য করেছে ক্ষমতাসীন দল : সিপিবি

ঢাকা :, বুর্জোয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেটে লুটপাটের ধারা জোরদার করার ব্যবস্থা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ।

আজ শুক্রবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ঢাকা কমিটির শাখা, থানা ও জোন নেতৃবৃন্দের প্রশিক্ষণ-কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বাজেটে স্মরণকালের মধ্যে শিক্ষা ও স্বাস্থ্য এই দুটি খাতে সর্বনিম্ন বরাদ্দ দেওয়া হয়েছে। উপরন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ৭.৫% ভ্যাট আরোপ করা হয়েছে যা স্পষ্টতই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিকের গণতান্ত্রিক অধিকার রক্ষায় সমাজতন্ত্রের লক্ষ্যে বৈপ্লবিক গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলনকে আরও দুর্বার করতে পরিকল্পিত প্রয়াস চালানোর আহ্বান জানান।

কমিউনিস্ট পার্টি, ঢাকা কমিটির সভাপতি কমরেড আব্দুল কাদেরর সভাপতিত্বে ও তত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান কমরেড হাসীনুর রশীদ রুশোর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা. সাজেদুল হক রুবেল, সম্পাদকম-লীর সদস্য কমরেড আশরাফ হোসেন আশু, মোসলেহ উদ্দিন, মাকসুদা আক্তার লাইলী, জাহিদ হোসেন খান, ঢাকা কমিটির সদস্য সেকেন্দার হায়াৎ, আক্তার হোসেন, হযরত আলী, দীপক দাস।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাজেট লুটপাটের জন্য করেছে ক্ষমতাসীন দল : সিপিবি

আপডেট টাইম : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫