অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মায়ার মন্ত্রিত্বের সিদ্ধান্ত দেবে আদালত : ড. কামাল

ঢাকা : সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব আছে কি নেই, তা সিদ্ধান্ত দেব উচ্চ আদালত। এই প্রশ্ন উত্থাপন করা হলে আদালতই সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। এ ব্যাপারে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলে মনে করেন তিনি।

আজ শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, শুধু আইনজীবীদের পক্ষে কোটি কোটি মানুষকে আইনি সহায়তা দেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। সমাজের দরিদ্র, অবহেলিত মানুষের পক্ষে আইনি সহায়তা পাওয়াও কঠিন হয়ে পড়ে।

সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্স লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডি (সেইলস) প্রশিক্ষণ কর্মসূচি সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। ড. কামাল হোসেন সেইলসের গভর্নিং কাউন্সিলের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, ভারতের একটি উন্নয়ন সংস্থার প্রতিনিধি গগন শেঠি, ব্র্যাকের মনজুর হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মায়ার মন্ত্রিত্বের সিদ্ধান্ত দেবে আদালত : ড. কামাল

আপডেট টাইম : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫