পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিএসএফ অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিল বাংলাদেশিকে খুন করে

, সাতক্ষীরা : অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার এক দিন পর সাতক্ষীরার কুশখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করেছে।

সদর উপজেলার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত মুকুল হোসেন (৩৫) উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত মহাতাবউদ্দিনের ছেলে।

উপজেলার কুশখালী ইউনিয়ন চেয়ারম্যান আবু রায়হান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হওয়ালখালী গ্রামের কয়েকজন রাখাল রাতে ভারত থেকে গরু নিয়ে দেশে ফেরার সময় দুবলী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মুকুল হোসেন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে লাশের অবস্থান সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

গ্রামবাসীরা জানান, শনিবার ভোর রাত ৩ টার দিকে মুকুলসহ কয়েকজন রাখাল গরু নিয়ে দেশে আসার সময় ভারতের দুবলি ক্যাম্পের বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থলেই মুকুল হোসেন নিহত হয়। পরে তার সহকর্মীরা লাশ ঘাড়ে নিয়ে দেশে ফেরে।

সাতক্ষীরা-৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক জানান, ঘটনাটি তারা শুনেছেন। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এর আগে শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার কলারোয়ায় মাদরা সীমান্তে বাংলাদেশি ভূখন্ডে ঢুকে স্থানীয়দের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিলে বিএসএফের এক জওয়ান অস্ত্র ফেলে ভারতে পালিয়ে যায়।

বিজিবির মাদরা কোম্পানি কমান্ডার সুবেদার আবদুর রব জানান, শুক্রবার খুব ভোরে আকস্মিকভাবে বিএসএফ’র হাকিমপুর ক্যাম্পের কয়েকজন সদস্য একটি স্পিড বোট ও একটি দেশী নৌকায় প্রবল বৃষ্টির মধ্যে সোনাই নদীর বাংলাদেশ কূলে চলে আসে। তাদের মধ্যে দুই বিএসএফ সদস্য অস্ত্র নিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করে গ্রামবাসীকে কোনো কারণ ছাড়াই তাড়া করে। গ্রামবাসী তাদের প্রতিহত করার চেষ্টা করলে শুরু হয় মারামারি ধস্তাধস্তি। এতে কয়েকজন কম বেশি আহত হন। এক পর্যায়ে বিজিবি সদস্যরা এগিয়ে এলে বিএসএফ সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

আবদুর রব বলেন, পালিয়ে যাওয়ার সময় এক বিএসএফ সদস্য তার ব্যবহৃত ২০টি গুলিসহ একটি এসএলআর ও একটি দেশী নৌকা ফেলে রেখে যায়।

এ ঘটনার প্রতিশোধ নিতে বিএসএফ সদস্যরা বাংলাদেশীকে হত্যা করল বলে গ্রাম বাসিরা জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিএসএফ অস্ত্র ফেলে পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিল বাংলাদেশিকে খুন করে

আপডেট টাইম : ০৯:১৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০১৫