পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আশরাফকে সরানোর কারণ স্পষ্ট করা উচিত: বিএনপি

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়ার কারণ সরকারের স্পষ্ট করা উচিত বলে মনে করছে বিএনপি। দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সৈয়দ আশরাফের অপসারণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এটি শাসকদল ও সরকারের একান্ত

অভ্যন্তরীণ বিষয়। তবে কী কারণে তাঁকে সরিয়ে দেওয়া হলো, সরকারের উচিত তা জনগণের কাছে স্পষ্ট করা।

শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এলে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা সরকারের ও শাসক দলের একেবারেই অভ্যন্তরীণ ব্যাপার। এ ব্যাপারে আমাদের কোনো মত নেই।

সৈয়দ আশরাফকে দুদিন আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বাদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

রিপন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, একজন মানুষ যখন আক্রান্ত হন কিংবা বিপদগ্রস্ত হন, তখন তাকে খোঁচানো বা তার সমালোচনা করাটা সঠিক নয়।

সৈয়দ আশরাফ মন্ত্রণালয়ে নিয়মিত যেতেন না বলে সংবাদপত্রে পড়ার কথা জানিয়ে বিএনপি নেতা বলেন, এলজিআরডির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বটি তিনি বছরের পর বছর নিয়মমতো পালন করেননি, এটা তার শপথের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না।

তবে মন্ত্রিত্ব রাখতে আশরাফও আগ্রহী ছিলেন না বলে বিএনপির এই নেতার পর্যবেক্ষণ।

“বোধ হয় উনার মন্ত্রিত্ব করার ব্যাপারে তেমন আগ্রহ ছিল না। কারণ যেখানে মন্ত্রীদের পতাকা উড়ানো কিংবা অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার ব্যাপারে আগ্রহ থাকে, সেখানে তাকে এই কাজগুলো করতে দেখা যায়নি।”

সংসদ সদস্যের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ সংক্রান্ত একটি প্রকল্পে সৈয়দ আশরাফের দ্বিমত ছিল বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর উদ্ধৃত করে রিপন বলেন, এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। পরে আমরা কথা বলব।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আশরাফকে সরানোর কারণ স্পষ্ট করা উচিত: বিএনপি

আপডেট টাইম : ০৯:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০১৫