অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজন হত্যা জেদ্দার থানাতে কামরুল, আনা হবে ইন্টারপোল দিয়ে

ঢাকা : সিলেটে শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুল ইসলামকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে মোকাম্মেল বলেন, ‘যেহেতু তাকে (কামরুল ইসলাম) স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে, সেহেতু ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে প্রেরণ করা হবে।’

কামরুল ইসলামকে বর্তমানে জেদ্দার হাইয়াল নাজলা থানায় রাখা হয়েছে। মোকাম্মেল হোসেন জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কামরুলকে দেশে ফেরত আনার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে।

সৌদি আরবের আইন অনুযায়ী কামরুলকে দেশে আনার জন্য তার মালিকের পক্ষ থেকে যে যে কাগজপত্র দরকার ছিল, তিনি সেগুলো দিয়েছেন বলেও জানান এ কনস্যুলেট কর্মকর্তা।

এর আগে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জেদ্দার বাংলাদেশি প্রবাসীদের আশ্বস্ত করেছেন।

গতকাল সোমবার সৌদি আরবের জেদ্দা থেকে আটক করা হয় কামরুল ইসলামকে। আটক করার পর কীভাবে তিনি দেশ ছেড়ে পালিয়ে এসেছেন এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তার ভিসা আগেই করা ছিল। তার ফ্লাইটের আরো কিছুদিন বাকি ছিল। কিন্তু এ ঘটনার পর তিনি জেদ্দায় তার মালিকের অসুবিধা হচ্ছে বলে সৌদি দূতাবাসকে জানান। পরে সৌদি দূতাবাস ১০ তারিখে তার ফ্লাইট এগিয়ে দেয়।

কামরুল হাসান দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী। তিনি সেখানে এক মালিকের গাড়ি চালাতেন। গত ৮ জুলাই সকালে সিলেট শহরতলির কুমারগাঁওয়ে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩)। এ সময় নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। লাশ গুম করার সময় স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে সিলেট সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা মুহিত আলমকে। পরে মুহিতকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মুহিত, তার ভাই কামরুল ইসলাম, আলী হায়দার ও স্থানীয় চৌকিদার ময়না মিয়া লালকে আসামি করে হত্যা মামলা করেন রাজনের বাবা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজন হত্যা জেদ্দার থানাতে কামরুল, আনা হবে ইন্টারপোল দিয়ে

আপডেট টাইম : ০৭:৪৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০১৫