পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রেমিকার ভাইদের হাতে নৃশংসভাবে যুবক খুন

গোপালগঞ্জ : জেলা সদর থানার চরপাথালিয়া গ্রামে প্রেমিকার ভাইদের হাতে নৃশংসভাবে তুহিন নামে এক যুবক খুন হয়েছেন।

ঈদের দিন এই নির্মম ঘটনাটি ঘটে।

পুলিশ বলছে, আপন চাচাতো বোনের সঙ্গে সম্পর্কের জেরে প্রেমিকার ভাইয়েরা ছেলেটির শরীর থেকে দুটো হাত কেটে নেয়া ও দুটো চোখ উপড়ে ফেলার পর ছেলেটির মৃত্যু হয়েছে।

শুধু তাই নয়, মেয়েটির পরিবার ছেলের বাবার দুটো পাও কেটে দিয়েছে বলে জানা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেছেন, স্থানীয় একটি পরিবারের বড় ভাই লায়েক মোল্লার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো ছোট ভাইয়ের ছেলে তুহিন মোল্লার। কিন্তু বড় ভাইয়ের পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি।

তিনি জানান, এই সম্পর্ককে কেন্দ্র ঘরে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিরোধ চলছিলো দীর্ঘদিন ধরে। গতকাল বড় ভাইয়ের ছেলেরা তুহিন মোল্লাকে বাড়ির পাশে পুকুর পাড়ে নিয়ে দাও ও চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে তার দুই চোখও তুলে ফেলে।

পরে ছেলেটিকে চিকিৎসার জন্যে ঢাকায় আনার পথে মাওয়া ফেরিঘাটে ছেলেটির মৃত্যু হয়।

পুলিশ জানায়, মেয়েটির পরিবার ছেলেটির পিতা শওকত আকবর মোল্লারও দুটো পাও কেটে ফেলেছে। তাকে ঢাকায় চিকিৎসা দেয়া হচ্ছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, প্রাথমিকভাবে তাদের কাছে ঘটনাটি পূর্ব-পরিকল্পিত বলে মনে হচ্ছে। কারণ হামলার আগে ছেলেটির পরিবারের সবাইকে বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছিলো। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। সন্দেহভাজন হামলাকারীরা সবাই পলাতক রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রেমিকার ভাইদের হাতে নৃশংসভাবে যুবক খুন

আপডেট টাইম : ০৪:১৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫