পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে

ঢাকা : নবনিযুক্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রশাসনে দলীয়করণে আমরা বিশ্বাস করি না। হবেও না। যে যেমন যোগ্য, তাকে সেভাবে মূল্যায়ন করা হবে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। কিন্তু শুক্রবার থেকে রোববার পর্যন্ত ঈদের ছুটি থাকায় আজ সোমবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ে প্রথম অফিস করেন মন্ত্রী। মন্ত্রণালয়ে ঢোকার আগে সচিবালয়ের এক নম্বর ভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে কথা হয় তাঁর।

সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ে তিনি প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এরও আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন জায়গা। এখানে তিনি কাজের মাধ্যমে শিখবেন, অভিজ্ঞতা অর্জন করবেন এবং সেভাবে সামনের দিকে এগোবেন।

বেলা আড়াইটায় মন্ত্রণালয়ে যান সৈয়দ আশরাফ। এ সময় তাঁকে স্বাগত জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা।

এরপর তিনি সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

৭ জুলাই একনেক সভায় সৈয়দ আশরাফকে না দেখে শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেন বলে গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হয়। তখন তাঁকে সরানোর গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। দুদিন পর ৯ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সেই গুঞ্জন সত্যে পরিণত হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আশরাফকে সরিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এর এক সপ্তাহ পর সৈয়দ আশরাফকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে

আপডেট টাইম : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫