পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্টের অভ্যর্থনা

ঢাকা: ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ২০ জুলাই তারিখে এলিসি প্রাসাদে “সামিট অব কনশন্স ফর দ্য ক্লাইমেট” অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ বক্তাদের সম্মানে আয়োজিত নৈশভোজে নোবেল শান্তি পুরষ্কার জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানান।

চলতি বছরের ৩০ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত প্যারিসে অনুষ্ঠেয় জলবাযু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৫ মাস পূর্বে “সামিট অব কনশন্স ফর দ্য ক্লাইমেট” অনুষ্ঠিত হয়।

সামিটে প্রফেসর মুহাম্মদ ইউনূস তাঁর “হোয়াই ডু আই কেয়ার” শীর্ষক বক্তব্যে তাঁর মতামত তুলে ধরেন। “হোয়াই ডু আই কেয়ার” এই সামিটের শ্লোগান যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ জীবাশ্ম জ্বালানীর ব্যবহার কমিয়ে আনতে প্রতিটি ব্যক্তিকে উৎসাহিত করে।

শ্রোতাদের মধ্যে ছিলেন জলবায়ু ও পরিবেশ বিষয়ক ৫০০ জন বিশেষজ্ঞ, অংশগ্রহণকারী দেশগুলোর রাষ্ট্রদূতগণ, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী ও ধর্মনিরপেক্ষ কমিউনিটিগুলোর প্রভাবশালী প্রতিনিধিগণ এবং যুব প্রতিনিধিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ড. ইউনূসকে ফ্রান্সের প্রেসিডেন্টের অভ্যর্থনা

আপডেট টাইম : ০৪:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫