অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

এমপি রানাকে গ্রেপ্তার না করার নির্দেশনা স্থগিত

ঢাকা : নিজ দলের নেতা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইলের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে আদালতে আত্মসমর্পণের আগে গ্রেপ্তার না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশনা স্থগিত হয়ে গেছে।

সরকারি আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই স্থগিতাদেশ দেন।

এমপি রানার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তির ক্ষেত্রেও এই স্থগিতাদেশ এসেছে।

তবে এই আদেশের পর আসামিরা আত্মসমর্পণের আগেই পুলিশ তাঁদেরকে গ্রেপ্তার করতে পারেকি না; সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

তিনি বলেন,“ এটি এখন পুলিশের এখতিয়ারাধীন। আমার কোনো মন্তব্য নেই।”

এর আগে গত ১৪ জুলাই রানা ও মুক্তির আগাম জামিন নাকচ করে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। তবে এই সময়ের মধ্যে তাঁদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়।

এরপর এই আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, একার্থে এটি আগাম জামিনেরই সমতুল্য।

আদালতে আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনজীবীরা হলেন, রফিক-উল হক, বাসেত মজুমদার ও শ ম রেজাউল করিম।

২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইলে আওয়ামী লীগের প্রবীণ নেতা ফারুক আহমেদকে গুলি করে হত্যার পর তাঁর বাড়ির সামনে লাশ ফেলে রাখা হয়। এই হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আনিসুল ইসলাম ও মোহাম্মদ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে ওই হত্যাকা-ের পরিকল্পনাকারী হিসেবে আমানুর রহমান ও সহিদুর রহমানের নাম আসে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

এমপি রানাকে গ্রেপ্তার না করার নির্দেশনা স্থগিত

আপডেট টাইম : ০৫:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫