অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মিরসরাইয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের জরুরি অবতরণ

চট্টগ্রাম : যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে দুর্গাপুর বাজারের কাছে একটি খোলা জায়গায় প্রশিক্ষণ হেলিকপ্টারটি অবতরণ করে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, হেলিকপ্টারটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ত্রুটি সারানোর জন্য বিমানবাহিনীর আরেকটি হেলিকপ্টার কিছু ক্রু নিয়ে ঘটনাস্থলে এসেছে।

সীতাকুণ্ড সার্কেলের এএসপি সালাউদ্দিন শিকদার জানান, হেলিকপ্টারে থাকা ক্রুরা সকলেই সুস্থ আছেন এবং হেলিকপ্টার অবতরণ এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

বিমান বাহিনীর উইং কমান্ডার ফরহাদ জানান, হেলিকপ্টারটিতে একজন ক্যাপ্টেন, কো-পাইলট ও ফ্লাইট ইঞ্জিনিয়ার ছিল। ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে মিরসরাইয়ের মহামায়া লেক এলাকায় হেলিকপ্টারটির ইঞ্জিন ফায়ার ওয়ার্র্নিং দেয়। দ্রুত সেখানেই একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করা হয়।

হেলিকপ্টার অবতরণের খবরে আশেপাশের গ্রাম থেকে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মিরসরাইয়ে বিমান বাহিনীর প্রশিক্ষণ হেলিকপ্টারের জরুরি অবতরণ

আপডেট টাইম : ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫