অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গাইবান্ধায় শিশু ধর্ষণে খালুর ভাই গ্রেফতার

গাইবান্ধা : গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় শিশু (১০) ধর্ষণের অভিযোগে গোলজার রহমান (৪৯) নামে একজনকে আটকের পর পুলিশে সোর্পদ করেছেন স্থানীয়রা।

গোলজার রহমান চিয়ার গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। গোলজার ওই শিশুর খালুর বড় ভাই।

বুধবার রাত ১টার দিকে ধর্ষণের ঘটনাটি ঘটে

বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোলজারকে আটক করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই শিশুর বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার ধর্ষক গোলজারকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম।

শুক্রবার সকালে ওসি জানান, শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরো জানান, শিবপুর ইউনিয়নের ওই শিশু কয়েকদিন আগে পাশের গ্রামে তার খালাবাড়ি বেড়াতে যায়। বুধবার সকালে তার খালার ভাসুর গোলজার রহমান শিশুটিকে তার বাড়িতে বেড়াতে নিয়ে যান। রাতের খাবার শেষে শিশুটিকে খালার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে রাস্তার পাশের বাঁশ ঝাড়ে নিয়ে ধর্ষণ করেন গোলজার।

তিনি জানান, ওই শিশু ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানায়। এরপর শিশুর স্বজন ও স্থানীয়রা বৃহস্পতিবার সন্ধ্যায় গোলজারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে গোলজারকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় শিশু ধর্ষণে খালুর ভাই গ্রেফতার

আপডেট টাইম : ০৬:০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫