পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় উঠছে ৩ আগস্ট

ঢাকা : সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নতুন বেতনকাঠামো চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ৩ আগস্ট (সোমবার) মন্ত্রিসভায় উঠবে।

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন বেতন ও চাকরি কমিশন ১৬টি ধাপে বেতন দেওয়ার সুপারিশ করেছিল। কমিশনের সুপারিশ ছিল সর্বোচ্চ ধাপে ৮০ হাজার টাকা ও সর্বনিম্ন ধাপে আট হাজার ২০০ টাকা।

গত ১৩ মে বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা-সংক্রান্ত মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বাধীন সচিব কমিটি অর্থমন্ত্রীর কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। তখন অর্থমন্ত্রী জানিয়েছিলেন, বাজেট নিয়ে ব্যস্ততার কারণে ৪ জুনের আগে বেতন কমিশনের সুপারিশ নিয়ে কিছু করা সম্ভব হবে না। জুলাই থেকে প্রস্তাবিত এই অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হলেও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় এ নিয়ে কাজ চলছিল।

ফরাসউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বেতন কমিশন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ার সুপারিশ করেছিল। পরে সচিব কমিটিও সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেওয়ার সুপারিশ করে। অর্থ মন্ত্রণালয়ও এখন পর্যন্ত এই সুপারিশের আলোকেই নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পক্ষে। কিন্তু এ নিয়ে নিচের স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রবল আপত্তি উঠেছে।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রমতে, মন্ত্রিসভায় যখনই বাস্তবায়ন করা হোক না কেন, ১ জুলাই থেকেই তা কার্যকর হবে। কিছু দেরি হলে কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া হিসেবে বেতন পাবেন। কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে ১ জুলাই থেকে শুধু মূল বেতন পাবেন। ভাতা পাবেন আরও পরে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় উঠছে ৩ আগস্ট

আপডেট টাইম : ০৪:৩৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫