অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাবনায় পানিতে ডুবে কনস্টেবলের মৃত্যু

পাবনা : পাবনায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ফরিদপুর থানার পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম ইয়াসিন আলীর (৪৮)।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে ফুটবল খেলা শেষে ইয়াসিন আলী (কনস্টেবল নং ২১৯) থানার পুকুরের পানিতে গোসল করতে নামেন। এরপর তিনি সেখানেই সবার অগোচরে পানিতে ডুবে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে পানি থেকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা পানিতে নামার পর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান ইয়াসিন আলী।

ওসি আরো জানান, গত তিন মাস আগে ফরিদপুর থানায় যোগ দেন কনস্টেবল ইয়াসিন আলী। এর আগে তিনি দায়িত্ব পালন করেছেন জেলার চাটমোহর, আটঘরিয়া, সদর থানা ও পাবনা ডিবিতে। সর্বশেষ তিনি পাবনা পুলিশ লাইনে ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাবনায় পানিতে ডুবে কনস্টেবলের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫