পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবহন থেকে চাঁদা তোলাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- হারেজ মিয়া, নুরু মিয়া, সালমা আক্তার, জাকির হোসেনের নাম জানা গেছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে বিশ্বরোড এলাকার লেগুনা স্ট্যান্ডে বিভিন্ন পরিবহন থেকে চাঁদা তোলা নিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা হারেজ মিয়ার সঙ্গে অপর নেতা ইকবালের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে দেড় মাস আগেও তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। আজ বিকেল ৩টার দিকে লেগুনা স্ট্যান্ডে চাঁদার টাকা তোলা নিয়ে ফের তাদের মধ্যে বাকবিত-া হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছয় জন আহত হন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত/ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রূপগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

আপডেট টাইম : ০৫:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫