পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছিটমহল একটি অভিশপ্ত শব্দ: এরশাদ

ঢাকা, ছিটমহলকে অভিশপ্ত শব্দ বলে আখ্যায়িত করেছে জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, এখানে যারা অবরুদ্ধ জীবন-যাপন করেছে তারা শিক্ষা-চিকিৎসা সহ আধুনিক বিশ্বের সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। দু’দেশের মধ্যে সেই ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে ইতিহাস থেকে ছিটমহল শব্দটি মুছে গেলো। যারা এখন আমাদের মূল ভূখন্ডের সঙ্গে মিলিত হলো তাদের পুনর্বাসন এবং সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, দীর্ঘ ৬৮ বছর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ছিটমহল সমূহ বিনিময়ের মাধ্যমে অর্ধ লক্ষাধিক মানুষের জীবন স্বার্থক হতে চলেছে। দু’দেশের ছিটমহলে এখন থেকে স্ব-স্ব দেশের পতাকা উড়বে। সেখানে বসবাসরত বাসিন্দারা নাগরিক অধিকার পাবে, সার্বভৌমত্ব ভোগ করবে- এর চেয়ে বড় আনন্দ আর কিছু থাকতে পারেনা। মুক্তি পাওয়া মানুষের সঙ্গে আমিও একাত্ম হয়ে গেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ছিটমহল একটি অভিশপ্ত শব্দ: এরশাদ

আপডেট টাইম : ০১:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫