
ঝিনাইদহ: সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতায় বর্ণাঢ্য র্যালী, গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে।
নিরাপদ সড়ক চাই ঝিনাইদহ জেলা শাখা এ সকল কর্মসূচির আয়োজন করে। সোমবার সকাল ১০ টার দিকে জেলা শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীতে নেতৃত্বদেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এরপর র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর সভার সামনে গিয়ে শেষ হয়। পরে ডা. কে আহম্মেদ কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের চেয়ারম্যান ও চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। এছাড়াও জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম , টিআই সালাহ উদ্দিন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রকিব উল আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামাল সহ অতিথি বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ( নিসচ) ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আব্দুর রহমান মিল্টন। এছাড়া ‘নিরাপদ সড়ক চাই’ এর ঝিনাইদহ শাখার যুগ্ম আহবায়ক এমদাদুল হক, শারমিন জোয়ারদার ম্যাডোনা, শাহিনুর আলম লিটন, লিসন, বিএম আনোয়ার হোসেনসহ সংগঠনের কর্মীরা ছিলেন। জেলার দেড় শতাধিক গাড়ি চালক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচীব সাকিব মোহাম্মদ আল হাসান।
বাংলার খবর ডেস্ক : 















