পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

পৈশাচিক নির্যাতনে শিশু রাকিব হত্যা: তিনজনের বিরুদ্ধে মামলা

খুলনা : খুলনায় মোটর গ্যারেজে নির্মম নির্যাতন চালিয়ে শিশু মো. রাকিবকে হত্যার ঘটনায় জনতার হাতে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছেলেটির বাবা।

মামলার তিন আসামি হলেন- গ্যারেজ মালিক মিন্টু মিয়া (৪০), কর্মচারী শরীফ (৩৫) এবং শরীফের মা বিউটি বেগম (৫৫)।

খুলনা সদর থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস জানান, নিহত রাকিবের বাবা নুরুল আলম মঙ্গলবার সকালে এই হত্যা মামলা দায়ের করেন।

সিলেটে রাজন হত্যাকা- নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই সোমবার রাতে খুলনার টুটপাড়া এলাকার ওই গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ১২ বছরের রাকিবকে। হত্যাকা-ের পরপরই ওই তিনজনকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

ওসি বলেন, “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাকিবের লাশের ময়নতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

দিনমজুর আলমের ছেলে রাকিব টুটপাড়া সেন্ট্রাল রোডের কবরস্থানের কাছে মিন্টু মিয়ার মোটর সাইকেল গ্যারেজ ‘রোজ ব্যাটারিতে’ কাজ করত। কিছু দিন আগে সে ওই গ্যারেজ ছেড়ে পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নিলে মিন্টু মিয়া ক্ষুব্ধ হয়।

ওসি সুকুমার বিশ্বাস বলেন, “রাতে মিন্টুর গ্যারেজের সামনে দিয়ে যাওয়ার সময় রাকিবকে ডেকে নেয় সে। এক পর্যায়ে শিশুটিকে বিবস্ত্র করে তার মলদ্বারে টায়ারে হাওয়া দেওয়ার পাইপ ঢুকিয়ে দেয়। এতে রাকিবের পেটসহ শরীরের বিভিন্ন অংশ ফুলে ফেঁপে ওঠে।”

এতে রাকিব অসুস্থ হয়ে পড়লে মিন্টু ও শরীফ পেটে চাপ দিয়ে বাতাস বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তারা শিশুটিকে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাকিবকে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরপরই রাকিব মারা যায়।

চিকিৎসকদের বরাত দিয়ে ওসি সুকুমার বলেন, “রাকিবের শরীরের অস্বাভাবিক পরিমাণ হাওয়া প্রবেশ করানোর কারণে তার পেটের নাড়িভুড়ি ছিঁড়ে যায়, ফুসফুস ফেটে যায়। শরীরের বিভিন্ন অঙ্গ অকেজো হয়ে যাওয়ায় সে মারা যায়।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

পৈশাচিক নির্যাতনে শিশু রাকিব হত্যা: তিনজনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০২:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫