পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত হলে পরাজয় হবে আ’লীগের: সংস্কৃতিমন্ত্রী

ঢাকা : বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের পরাজয় হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী ও আওয়ামী লীগের সংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জমান নূর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির চিত্রশালায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ ছেলে মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে আওয়ামী যুবলীগ।

আলোচনায় মন্ত্রী বলেন, ‘এই চোখের (বঙ্গবন্ধু) দিকে তাকালে কোনো কর্মীর পক্ষে অপরাধ করা সম্ভব নয়। এই বিশ্বাস আমাদের ধারণ করতে হবে। এ বিশ্বাস থেকে যদি আমরা বিচ্যুত হই, চোখ সরিয়ে নেই ওই (বঙ্গবন্ধু) চোখ থেকে, আমাদের পরাজয় অবশ্যম্ভাবী।

এ সময় যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে আসাদুজ্জামান নূর বলেন, আমরা জয়ী হতে চাই। তাই বঙ্গবন্ধু ও শেখ কামালের আদর্শগুলো আমাদেরকে বেশি অনুসরণ করতে হবে।

প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে দেশের অগ্রগতি হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জমান নুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস দূর করতে যুদ্ধ করছেন। এই যুদ্ধে আমাদেরকেও সহযাত্রী হতে হবে। এর মাধ্যমেই দেশ আরো এগিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ কামাল মানুষের কথা শুনতেন, মর্যাদা দিতেন। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতেন। এখন তার মতো রাজনীতিকের অনেক অভাব। যুবলীগ চেয়ারম্যান হওয়ার পর আমি তার এই আদর্শ অনুসরণ করেছি। জাতীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে একসঙ্গে কাজ করছি। সকল পর্যায়ের নেতাকর্মীদেরও তাকে অনুসরণ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য ফারুক হোসেন, দফতর সম্পাদক আনিসুর রহমান, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, উপ-সম্পাদক শ্যামল কুমার রায় প্রমুখ।

এর আগে সকল ৮টায় আবাহনী ক্রীড়াচক্র মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যুবলীগ। এছাড়াও সকাল ৯টায় বনানীতে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোয়া ও মোনাজাত করে সংগঠনটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বঙ্গবন্ধুর আদর্শ বিচ্যুত হলে পরাজয় হবে আ’লীগের: সংস্কৃতিমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪১:২০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫