পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুটকেসে উদ্ধারকৃত শিশুর লাশের পরিচয় মেলেনি

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে সুটকেসে পাওয়া শিশুর লাশের পরিচয় মেলেনি। লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মর্গ সূত্র জানায়, ময়ে শিশু লাশটি সনাক্ত করতে বুধবার রাত ১০টা কেউ মর্গে যায়নি। গতকাল তার লাশের ময়নাতদন্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার আগে শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছিল।

লাশ উদ্ধারের ঘটনায় গত মঙ্গলবার শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার অপারেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে, অন্যত্র খুন করে শিশুটিকে সুটকেসে ভরে ফেলে গেছে খুনিরা। সুটকেসে শিশুর লাশের শরীরে ছ্যাঁকা দেওয়া দাগ রয়েছে।

রাজধানীর বিভিন্ন থানায় শিশুর লাশ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে। ডিবি ও থানার পুলিশ মিলে শিশুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যাবে।

শাহবাগ থানার পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেলের বহির্বিভাগ-সংলগ্ন নার্সিং কলেজের পাশের সড়ক থেকে ওই সুটকেসটি উদ্ধার করা হয়। কালো রঙের সুটকেসটি লম্বায় ৩০ ইঞ্চি ও প্রস্থ ২৪ ইঞ্চি। এর ভেতরে দুই পা ভাঁজ করে বিছানার চাদর দিয়ে ঢাকা ছিল লাশটি। শিশুটির পরনে হাফ প্যান্ট ও গোলাপি রঙের অর্ধহাতা গেঞ্জি ছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

সুটকেসে উদ্ধারকৃত শিশুর লাশের পরিচয় মেলেনি

আপডেট টাইম : ০৩:১৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫