অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গাইবান্ধায় পত্রিকার সম্পাদককে পিটিয়ে আহত করলেন সরকার দলীয় এমপি

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে সাপ্তাহিক একটি পত্রিকায় সংবাদ লেখায় তার সম্পাদককে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ ও তার লোকজন পিটিয়ে গুরুতর আহত করেছেন। আশঙ্কাজনক আহতাবস্থায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, সংসদ সদস্য আবুল কালাম আজাদের ক্লিনিকের বিরুদ্ধে স্থানীয় সাপ্তাহিক কাটাখালি পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এর জেরে বুধবার সন্ধ্যা সাতটার মহিমাগঞ্জ সড়ক থেকে ওই পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে সংসদ সদস্যের লোকজন তুলে নিয়ে যায়। পরে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের সামনে হাজির করা হয়। এসময় সংসদ সদস্য নিজে এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউর রহমান বাবলু ও কোচাশহর ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে বেদম প্রহার করে। এতে মোয়াজ্জেম সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে সেখানে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে মোয়াজ্জেমের স্ত্রী নাজমুন নাহার উপজেলা চত্বরে ছুটে যান।

নাজমুন নাহার বলেন, স্বামীকে সজ্ঞাহীন অবস্থায় দেখতে পেয়ে সংসদ সদস্য ও তার লোকজনের কাছে অনুনয় বিনয় করে স্বামীর প্রাণ ভিক্ষা চান। পরে সেখান থেকে উদ্ধারের পর গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক ও ওয়ার্কাস পার্টির উপজেলা সম্পাদক মতিন মোল্লা সাবেক ছাত্রলীগ নেতা মোকাদ্দেস আলী বাদুসহ অনেকে হাসপাতালে আহত সম্পাদক মোয়াজ্জেমকে দেখতে যান।

তারা সংসদ সদস্য ও তার তার লোক জনের হাতে একজন পত্রিকার সম্পাদক প্রহারের ঘটনার নিন্দা জানান। তারা বিষয়টি গোবিন্দগঞ্জ থানার ওসি ও পুলিশ সুপারকে জানালেও কোন ব্যবস্থা না নেয়ায় পুলিশের ভুমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মোয়াজ্জেম হোসেন একজন খারাপ লোক। সব সময় মানুষের পিছনে লেগেই থাকেন। লেখালেখি করেন। তাই এমপি সন্ধ্যায় তাকে ডেকে শাসন করেছেন মাত্র। পরে মোয়াজ্জেমকে তার স্ত্রীর হাতে তুলে দেন এমপি।

ওসি আরও বলেন, রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ শহরের হাসপাতাল মোড় (হীরকপাড়া) এলাকায় অবস্থিত মোয়াজ্জেমের বাড়িতে তল্লাসি চালিয়ে লাইসেন্স বিহীন একটি পুরাতন মোটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাইবান্ধায় পত্রিকার সম্পাদককে পিটিয়ে আহত করলেন সরকার দলীয় এমপি

আপডেট টাইম : ০৩:৪৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫