পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারীসহ ৬ প্রতারক গ্রেফতার

ঢাকা : প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারী সরকার সাইফুল ইসলাম সোহাগসহ (২৯) প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে থিলগাঁও থানার ৩২২/৪ উত্তর গোরানের একটি বাসায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হবে।’

ওসি জানান, এ ছাড়া মানবপাচারে জড়িত থাকায় বুধবার বিকেলে থিলগাও নন্দী পাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- তাসলিমা আক্তার (২০), জেসমিন আক্তার (২৫) এবং সাজেদা বেগম (৪৫)। তারা একই পরিবারে সদস্য।

ওসি বলেন, ‘তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকার গ্রামের সহজ সরল মেয়েদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার করে আসছিল।’

তিনি আরও জানান, এ ছাড়া মোছা. রুবি ও মোছা. সালমা নামে দুই ভুয়া গোয়েন্দা (ডিবি) পুলিশকে গ্রেফতার করা হয়েছে। তারা ডিবি পরিচয়ে নানাভাবে প্রতারণা করে আসছিল।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘খিলগাঁও এলাকার ব্যবসায়ী মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে আটকদের মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। পরে তাদের রিমান্ড চাইলে আদালত দুই দিনের মঞ্জুর করেছে। বর্তমানে তারা রিমান্ডে রয়েছে।’

তিনি জানান, তারা নিজেদের গোয়েন্দা পুলিশ ও সোর্স পরিচয় দিয়ে মনির হোসেনের কাছ থেকে অর্ধলাখ টাকা হাতিয়ে নেয়। পরে মনির খিলগাঁও থানায় অভিযোগ করে।

মনির অভিযোগে বলেছে, ওই প্রতারক চক্রের মূল হোতা খলিল। বর্তমানে সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর একান্ত সচিব পরিচয়দানকারীসহ ৬ প্রতারক গ্রেফতার

আপডেট টাইম : ০৬:২২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫