অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রকৌশলীকে পেটালেন এমপি বদি

কক্সবাজার : মাসিক উন্নয়ন সভায় যোগ না দেওয়ায় কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাহী প্রকৌশলী মোস্তফা মিনহাজকে মারধর করেছেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদি।

বুধবার সকাল ১১টার দিকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার উখিয়া উপজেলা পরিষদে মাসিক উন্নয়ন সমন্বয় সভা হয়। কিন্তু সেই সভায় না গিয়ে নিজের অফিস কক্ষে কাজ করছিলেন প্রকৌশলী মোস্তফা মিনহাজ। এসময় তাকে সভায় আসার জন্য খবর পাঠান এমপি বদি। কিন্তু এরপরও তিনি না আসায় বদি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল বিশ্বাসকে নিয়ে প্রকৌশলীর অফিসে গিয়ে তাকে গালি-গালাজ ও মারধর করেন। এসময় সেখানে উপস্থিত অন্যান্যরা এমপিকে বুঝিয়ে সভায় নিয়ে আসেন। পরে ওই সভায় যোগ দেন প্রকৌশলী মোস্তফা মিনহাজ।

উখিয়ার ইউএনও হিল্লোল বিশ্বাস জানান, এমপি বদি ও উপজেলা প্রকৌশলীর মধ্যে একটি অনাকাঙিক্ষত ঘটনা ঘটেছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলি হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন প্রকৌশলী যদি বিভিন্ন সভায় না যান, তবে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা উচিৎ ছিল। অভিযোগ পেলে ব্যবস্থা নিত জেলা প্রশাসন। কিন্তু এমপি বদি তা না করে প্রকৌশলীকে মারধর করেছেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রকৌশলীকে পেটালেন এমপি বদি

আপডেট টাইম : ০২:১৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫