পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী প্রকৌশলী আটক

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমকে (৪৭) ঘুষের টাকাসহ আটক করেছে কুষ্টিয়া দুর্নীতি দমন কমিশন।

আটক প্রকৌশলী মাহমুদ আলম কুষ্টিয়া শহরের থানাপাড়া ছয়রাস্তা মোড়ের মরহুম আব্দুল বারীর ছেলে।

বুধবার বিকেলে শহরের পুরাতন হাসপাতালপাড়ায় অধিদপ্তরের কার্যালয় থেকে পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়।

আটকের পর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আব্দুল গাফফার বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলার বিবরণে জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ অন্য হাসপাতালের বিভিন্ন সংস্কারমূলক কাজ করার জন্য ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার মৃত আইয়ুব আলী ম-লের ছেলে ঠিকাদার খাইরুল ইসলাম স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৪৩ লাখ ১৫ হাজার ৮৫০ টাকার সরকারি কাজ শেষ করেন। তিনি ছয়টি কাজের নিরাপত্তা জামানতের টাকা ফেরত চাইলে প্রকৌশলী মাহমুদ আলম দুই লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ১৫ জুলাই ওই ঠিকাদার ঝিনাইদহের ঠিকাদার ইমারত আলীর সামনে এক লাখ টাকা ঘুষ দেন। ঘুষের টাকা নিয়েও জামানতের টাকা ফেরত দেননি সহকারী প্রকৌশলী মাহমুদ আলম। এরপর তিনি ৭ আগস্ট আরও এক লাখ ২০ হাজার টাকা দাবি করে তা বুধবার পরিশোধের দিন ধার্য করেন।

ঠিকাদার খাইরুল ইসলাম প্রকৌশলীর ঘুষ দাবির বিষয়টি দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল গাফফারকে জানান।

বিষয়টি জেনে উপ-পরিচালকের নেতৃত্বে একটি দল প্রকৌশলী মাহমুদ আলমকে হাতেনাতে ধরতে দুপুর থেকে ফাঁদ পাতেন। পরিকল্পনা অনুযায়ী খাইরুল ইসলাম দুদক উপ-পরিচালকের সামনেই ৪৮ হাজার টাকা প্রকৌশলী মাহমুদ আলমকে প্রদান করেন। এ সময় তারা তাকে হাতেনাতে আটক করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানান, এ ঘটনায় দুদক উপ-পরিচালক মো. আব্দুল গাফফার বাদী হয়ে একটি মামলা করেছেন।

অভিযুক্ত প্রকৌশলী মাহমুদ আলমকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী প্রকৌশলী আটক

আপডেট টাইম : ০২:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫