পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খুলনায় কাউন্সিলরের ছেলে দুর্বৃত্তের গুলিতে নিহত

খুলনা : জেলায় এক কাউন্সিলরের ছেলে নজরুল ইসলামকে (২৮) গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত পৌনে ১১টার দিকে যশোর রোডের নতুন রাস্তা মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

ডেপুটি পুলিশ কমিশনার উত্তর এসএম ফজলুর রহমান জানান, নিহত নজরুল ইসলামের কোমরে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া গেছে।

ডেপুটি পুলিশ কমিশনার এস এম ফজলুর রহমান জানান, নজরুল ইসলাম হেঁটে বাসায় যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। একটি গুলি তার কপালে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতের নামে থানায় একাধিক মামলা আছে। তিনি মাসখানেক আগে জামিনে জেল থেকে মুক্তি পান।

এদিকে দৌলতপুর থানা আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্রে বলা হয়েছে, নিহত নজরুলের বাবা এবং মা আওয়ামী লীগ করেন। দুই বছর আগে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খুলনায় কাউন্সিলরের ছেলে দুর্বৃত্তের গুলিতে নিহত

আপডেট টাইম : ০৩:০২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫