পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে মায়ের কোলে তুলে দেবে

ঢাকা: চাঞ্চল্যকর মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া দু’একদিনের মধ্যেই মায়ের কোলে তুলে দেবেন হাসপাতালের চিকিৎসকগণ। শিশুটিকে তার মায়ের সঙ্গে সাধারণ কেবিনে রাখতে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার রাতে শিশু সুরাইয়ার মা নাজমা জানান, সুরাইয়াকে আমার সঙ্গে দেওয়ার কথা ছিল। সেজন্য বেবি বেডও প্রস্তুত করা হয়েছে। কিন্তুবৃহস্পতিবার হলো না, তবে দুই-একদিনের মধ্যেই শিশুটি তার কোলে ফিরবে।

শিশুর মা নাজমা জানান, এখন আমি নিজে গিয়ে নিয়মিত ওকে দুগ্ধ পান করাচ্ছি। সে সরাসরি দুগ্ধ পান করছে। আর দুধ পান করাতে কোনো সমস্যা আমি দেখছি না।

নাজমা বলেন, তাকে এবং তার গর্ভের শিশুকে গুলি করার ঘটনায় এখনও প্রধান দুইজন ধরা পড়েনি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এছাড়া সার্বিক খোঁজ-খবর নেওয়া এবং সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

শিশুটিকে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। তার তার মা রয়েছেন, ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় ৪৮নং কেবিনে।

হাসপাতালের চিকিৎসকগণ জানিয়েছেন, শিশু সুরাইয়া এখন সব দিক দিয়ে ভালো আছে। তার ওজনও আগের চেয়ে বেড়েছে। চোখে সামান্য একটু সমস্যা থাকলেও চিকিৎসকরা নজরে রেখেছেন, সেটিও ঠিক হয়ে যাবে বলেই তারা জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ শিশুটিকে বৃহস্পতিবার তার মায়ের কোলে দেওয়ার কথা ছিল। তবে রোববার সকালেই শিশু সুরাইয়াকে তার মায়ের বুকে তুলে দেওয়া সম্ভব হবে। আর সব কিছু ঠিক থাকলে তার ঠিক ২/৩ দিন পর সুরাইয়া নিজ বাসায় ফিরে যেতে পারবেন বলে হাসপাতালের চিকিৎসকগণ আশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের সমর্থক দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষের সময় গুলিবিদ্ধ হন যুবলীগ কর্মী কামরুল ভূঁইয়ার বড় ভাইয়ের গর্ভবতী স্ত্রী নাজমা খাতুন ও চাচা মমিন ভূঁইয়া।

তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ঘটনার দিন রাতেই অস্ত্রপচারের মাধ্যমে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির জন্ম হয়। আর আহত মমিন ভূঁইয়া পর দিন শুক্রবার রাতে মারা যান। পরে গুরুতর আহত শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানে তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে ঢামেক কর্তৃপক্ষ।

অপরদিকে এই নারকীয় ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে। কিন্ত মামলার প্রধান দুই আসামি আজিবর ও আলীকে পুলিশ এখনো ধরতে পারেনি বলে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে মায়ের কোলে তুলে দেবে

আপডেট টাইম : ০৬:৫৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫