পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১৬৪ যুগ্ম জেলা জজের পদোন্নতি চূড়ান্ত

ঢাকা : পদোন্নতি পেতে যাচ্ছেন ১৬৪ যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা জজ থেকে তাঁদের পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা জজ করার প্রস্তাব সুপ্রিম কোর্টের ফুলকোর্ট এরই মধ্যে অনুমোদন দিয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি এখন রাষ্ট্রপতির কার্যালয়ে রয়েছে। আইন মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

২২তম জুডিশিয়াল সার্ভিস কমিশন ও ২৪তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ পাওয়া এসব বিচারিক কর্মকর্তা বর্তমানে দেশের বিভিন্ন আদালতে যুগ্ম জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৬৪ যুগ্ম জেলা জজের পদোন্নতির বিষয়ে আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক বলেন, ‘পদোন্নতি দেওয়া বা না দেওয়ার বিষয়টি একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার। আইন মন্ত্রণালয় এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাচিবিক দায়িত্ব পালন করছে শুধু।’

পদোন্নতির প্রক্রিয়া সম্পর্কে সচিব বলেন, ‘১৬৪ জন যুগ্ম জেলা জজের পদোন্নতির বিষয়ে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে সুপারিশ পাঠিয়েছে। সুপ্রিম কোর্টের ফুলকোর্ট এ প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করেছেন। প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পর প্রস্তাবটি এখন রাষ্ট্রপতির দপ্তরে রয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর আইন মন্ত্রণালয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের প্রস্তাব করে তা পুনরায় অনুমোদনের জন্য সুপ্রিম কোর্টে পাঠাবে। সুপ্রিম কোর্টের অনুমোদনের পরই পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নামে প্রজ্ঞাপন জারি করা হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

১৬৪ যুগ্ম জেলা জজের পদোন্নতি চূড়ান্ত

আপডেট টাইম : ০৩:২৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫