পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মরদানায় আধিপত্য বিস্তারের জের ধরে হামলায় রবিউল ইসলাম(২৭) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে।

শনিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার বেলা ১২ টার দিকে পৌর এলাকার মর্দানা চকপাড়া গ্রামের নজু মুন্নার ছেলে রবিউল ইসলাম জমিতে কাজ করার সময় একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে তাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে বিকেল সোয়া ৫টার দিকে সে মারা যায়।

এ ঘটনার জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান কমিশনার আব্দুস সালাম তার প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম পাশবানকে কে দায়ী করেছেন। মোবাইল ফোনে সালাম অভিযোগ করেন, সম্প্রতি পাশবানের লোকজন মরদানায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং এলাকায় বোমার মজুদ গড়েছে। আর এ কারনেই কয়েকদিন আগে এক শিশু বোমায় গুরুতর আহত হয় এবং শনিবার তার কর্মী রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

আপডেট টাইম : ০৩:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫