পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

সাতক্ষীরা: জাতীয় শোক দিবসে সাতক্ষীরার কালিগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই শিশুর পিতা একজন দিনমজুর। অভিযুক্ত ধর্ষকের নাম খলিলুর রহমান (২৫)। সে কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া গ্রামের কালু সরদারের ছেলে। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এলাকার জনৈক দিনমজুরের মেয়ে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। জাতীয় শোক দিবসে সে বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে আসে। ওই বিদ্যালয়ের সামনেই খলিলুরের মনোহরী দোকান। অনুষ্ঠান শেষে শিশুটি খলিলের মনোহরী দোকানে খাবার কিনতে যায়। সঙ্গে সঙ্গে প্রবল বর্ষণ শুরু হলে আশেপাশে কেউ না থাকায় খলিল শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে মাকে ঘটনা জানায়। এ ঘটনা চারিদিকে চাউর হলে স্থানীয় প্রভাবশালীরা থানায় মামলা না করে সালিশী বৈঠকের মাধ্যমে আপোষ রফার চেষ্টা করে। বিষয়টি ফয়সালা না হওয়ায় শিশুটির বাবা রোববার রাতে থানায় অভিযোগ করেন। কালিগঞ্জ থানার ওসি সুভাষ মাঝি জানান, শিশুটির পিতা বাদী হয়ে এজাহার দাখিল করেছেন। আসামি পলাতক। পুলিশ খলিলকে গ্রেফতারের চেষ্টা করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

আপডেট টাইম : ০২:৩৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫