পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

অভিজিৎ-অনন্ত হত্যায় ৩ জঙ্গি গ্রেপ্তার

ঢাকা : ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার মূল পরিকল্পনাকারীসহ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব এ তিন জনকে গ্রেফতারের কথা স্বীকার করেছে।

আজ মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনে আনসারুল্লাহ বাংলা টিমের এই তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানানো হয়।

র‌্যাব জানায় রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

র‌্যাবের দাবি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আনসারুল্লাহ বাংলা টিমের অর্থ সরবরাহকারী তৌহিদুল ইসলাম, সক্রিয় কর্মী সাদেক আলী ও আমিনুল মল্লিক।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেন। হত্যায় জড়িত অভিযোগে ২ মার্চ যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ওরফে ফারাবী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করে র‌্যাব। ফারাবীকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়।

১২ মে সকালে সিলেট নগরের সুবিদ বাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। ওই দিন রাতে বিমানবন্দর থানায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। প্রায় তিন সপ্তাহ পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি তদন্তে নেমে ইদ্রিস আলী নামের এক স্থানীয় ফটোসাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

অভিজিৎ-অনন্ত হত্যায় ৩ জঙ্গি গ্রেপ্তার

আপডেট টাইম : ০১:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫