অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিলবোর্ড দেখলে মনে হয়, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা

ঢাকা: বিলবোর্ডে বঙ্গবন্ধুর সঙ্গে নেতাদের ছবি দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেক নেতাকে আমরা চিনিও না। অনেক নতুন মুখ আছে। বিলবোর্ড দেখলে মনে হয়, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা। আসলে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না।

মঙ্গলবার রাজধানীর বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুলতানা কামাল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। বদরুন্নেসা কলেজ শাখা ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের মূলমন্ত্র কারও কণ্ঠে উচ্চারিত হয় না। ছাত্ররা বক্তব্য শুরু করে আন্তর্জাতিক রাজনীতি দিয়ে। তারপর তারা জাতীয় রাজনীতির কথা বলেন। কিন্তু ছাত্র রাজনীতি, ছাত্রদের সমস্যা নিয়ে কিছু বলে না।

আমি বারবার ছাত্রলীগকে এই কথাগুলো বলে আসছি। কিন্তু ছাত্রলীগের নেতাদের কান পর্যন্তকথাগুলো গেলেও চেতনায় যায় না। কেন ডাকসু নির্বাচন বন্ধ? এত বছরে ৪৮ জন ভিপি-জিএস হতো। ডাকসুসহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন হলে এমনটা হতো না। ছাত্র রাজনীতিতে যে অসুস্থ ধারা তা পরিবর্তন হয়ে সুস্থতা ফিরে আসত। সু-বাতাস বইতো।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিলবোর্ডে বঙ্গবন্ধুর সঙ্গে নেতাদের ছবি টাঙানো প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘অনেক নেতাকে আমরা চিনিও না। অনেক নতুন মুখ আছে। বিলবোর্ড দেখলে মনে হয়, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা। আসলে তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না। বঙ্গবন্ধু উছিলায় আত্মপ্রচার করে। তোমাদের কর্ম বঙ্গবন্ধুকে বড় করবে না। তোমাদের অপকর্ম বঙ্গবন্ধুকে খাটো করবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি ৪০বছর পরে বঙ্গবন্ধুর ছবি দিয়ে কাঁদো বাঙালি কাঁদো ব্যানার দেওয়া ঠিক না। কারণ বঙ্গবন্ধু একটি সাহসের নাম। বঙ্গবন্ধু একটি আদর্শের নাম। বঙ্গবন্ধু একটি বিপ্লবের নাম।

ওবায়দুল কাদের বদরুন্নেসা কলেজের শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা এখানে না এলেও পারতেন। প্রত্যেক জিনিসের একটা নিজস্বতা, স্বকীয়তা রয়েছে। ছাত্রলীগ ছাড়াও এখানে নির্দলীয় শিক্ষার্থীরা থাকেন। আপনারা ছাত্রলীগের অনুষ্ঠানে আসলে নিরপেক্ষতা হারায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিলবোর্ড দেখলে মনে হয়, বাংলাদেশ এখন নেতা উৎপাদনের কারখানা

আপডেট টাইম : ০২:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫