পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সম্পাদক র‌্যাবের হাতে আটকের দাবি

কুষ্টিয়া : জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আখতারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গাজীপুর থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছে বলে দাবী করেছেন সবুজের পরিবার।

শুক্রবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সবুজের বাবা শেখ কাইজার হোসেন (ছোট), তার মা সাহিদা বেগম, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া, ছেলে শাহেদ হোসেন প্রেম, মেয়ে সুমাইয়া ফেরদৌসসহ পরিবারের সদস্যরা উপিস্থিত ছিলেন।

সবুজের মা সাহেদা বেগম বলেন, শুক্রবার ভোর রাত পৌনে ৫ টার দিকে গাজীপুর জেলার মওনা এলাকার ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে আমার ছেলে (সবুজ) ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকে গ্রেপ্তার করে। এসময় র‌্যাব সদস্যরা ওই রিসোর্টের মালিক মনিরুজ্জামানকেও গ্রেফতার করা হয়।

সবুজ এবং লাবুকে গ্রেফতারের পর র‌্যাবসহ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও তাদেরকে কোন তথ্য দেয়নি র‌্যাব। এ ব্যাপারে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব শীর্ষ নিউজকে কিছু বলতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলার আওয়ামী লীগের এক নেতা বলেন, সবুজ আওয়ামী রাজনীতিতে অনুপ্রবেশকারী ছিল। টেন্ডারবাজী ও চাঁদাবাজীর মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে দিনকে রাত আর রাতকে দিন বানিয়েছেন। সম্প্রতি জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতাকে প্রকাশ্যে গালাগালি করেছেন। আর একজনকে লাঞ্ছিত করেছেন। তার সাথে আওয়ামীলীগের কোন সর্ম্পক থাকতে পারে না। তিনি আরও জানান, সবুজের রাজনৈতিক পরিচয় ছিল ভিন্ন মেরুর। সে ছিল বিএনপি’র ক্যাডার। জেলা বিএনপি’র প্রচার সম্পাদক কুষ্টিয়া শহরে আলোচিত-সমালোচিত কাজল মজমাদারের দেহরক্ষী ছিল সবুজ।

উল্লেখ্য, গত ১৫ আগষ্ট কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচী শেষে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় যুবলীগ কর্মী সবুজ নিহত ও ৫ জন আহত হন। এ ঘটনার পর দিন নিহত সবুজের ভাই আরিফ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আর এ ঘটনার পর জননিরাপত্তা বিঘ্নিত হওয়ায় কুষ্টিয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ১০টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ বেলাল হোসেন। লাইসেন্স বাতিলের তালিকায় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের ২টি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু’রও ১টি বাতিল করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, সম্পাদক র‌্যাবের হাতে আটকের দাবি

আপডেট টাইম : ০২:২৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫