পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় ভাইয়ের কুড়ালের আঘাতে বোন নিহত

বগুড়া: জমি নিয়ে বিরোধে বগুড়ার শাজাহানপুরে বড় ভাই মকবুল হোসেনের (৪৮) কুড়ালের আঘাতে ছোট বোন জুলেখা বেগম (৪০) নিহত হয়েছেন।

শুক্রবার বাদ জুমা উপজেলার মাদলা পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, লুটু ফকিরের এক ছেলে ও এক মেয়ে। বৃদ্ধ বয়সে তাকে দেখাশোনা করার জন্য ছেলেকে না জানিয়ে তার বিবাহিত মেয়ে জুলেখা বেগমকে ১৭ শতক আবাদি জমি লিখে দেন। বিষয়টি ছেলে মকবুল হোসেন জানতে পেরে শুক্রবার দুপুর ২টার দিকে বাবাকে খাবার খাওয়াতে সে বাড়িতে আসে। এ সময় বড় ভাই মকবুলের সঙ্গে জুলেখা বেগমের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বড় ভাই মকবুল কুড়াল দিয়ে জুলেখা বেগমের মাথায় আঘাত করেন। গুরুতর আহতাবস্থায় জুলেখা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পথে মারা যান।

ঘটনার পর মকবুল হোসেন পলাতক রয়েছেন বলে জানান ওসি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় ভাইয়ের কুড়ালের আঘাতে বোন নিহত

আপডেট টাইম : ০২:৩১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫