পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘আ. লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল ২১ আগস্ট

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করতেই ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী বেদিতে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ২১ আগস্ট বিএনপি-জামায়াত মিলে গ্রেনেড হামলা চালায়। খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান এই হত্যাকাণ্ডে জড়িত এতে কোনো সন্দেহ নেই। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যেমন জড়িত ছিল জিয়াউর রহমান তেমনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ছিল খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এদেশে হত্যাকাণ্ডের রাজনীতি বিএনপি করছে এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মানুষকে পুড়িয়ে মেরে স্বস্তি পায়।

২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে শুরু করে প্রায় তিন মাস ৬৫ জন নেতাদের নিয়ে গুলশান কার্যালয়ে বসে হুকুম দিয়ে বাসে পেট্রলবোমা মেরে মানুষ পুড়িয়ে মেরেছেন তিনি। কিন্তু এত মানুষ পুড়িয়ে মারল এজন্য খালেদা জিয়া কোনো দিন কোনো লজ্জাবোধ করেনি। বরং তাদের উদ্দেশ্য ছিল মানুষ পুড়িয়ে মেরে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত না করেই নাকি তিনি ঘরে ফিরবে না।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে না, মানবাধিকার বিশ্বাস করে না এবং তারা মানুষের কল্যাণকে বিশ্বাস করে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘আ. লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল ২১ আগস্ট

আপডেট টাইম : ০২:৩৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫