পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতে মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে খুন

ডেস্ক : ভারতের গুজরাটে বিজেপির সংখ্যালঘু মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে খুন করেছে দুষ্কৃতকারীরা।

শনিবার রাতে পাঁচ মুখোশধারী দুষ্কৃতিকারী বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় ভাইস প্রেসিডেন্ট ইলিয়াস খান পাঠান এবং তার ছেলে আসিফ খান পাঠানকে খুন করে।

দুষ্কৃতিকারীদের গুলিতে ইলিয়াস খান পাঠানের অন্য ছেলে আকবর মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইলিয়াসের ওপর হামলা হলে তার দুই ছেলে আসিফ এবং আকবর তাকে বাঁচানোর জন্য ছুটে গেলে তাদের ওপরে গুলি চালায় হামলাকারীরা।

সূত্র থেকে পাঁচ সশস্ত্র দুষ্কৃতি ইলিয়াস খান পাঠানের রাজকোটের বাড়িতে এলোপাথাড়ি গুলি চালিয়ে হামলা করে। হামলাকারীদের কাছে আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ধারালো চাকু এবং লাঠি ছিল। হামলাকারীরা একটি গাড়িতে করে এসেছিল। ঘটনার পরে দ্রুত পালিয়ে যায় তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, ইলিয়াস খান পাঠানের বাড়িতে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। যদিও এ নিয়ে এখনো কেউ গ্রেফতার হয়নি। পুলিশ অবশ্য কয়েকটি অস্ত্র উদ্ধার করেছে।

ইলিয়াস খান পাঠান আগে গুজরাট কংগ্রেসের সংখ্যালঘু সেলের যুব নেতা ছিলেন। পরবর্তীতে তিনি বিজেপির সিনিয়র নেতা বেঙ্কইয়া নাইডু এবং অরুণ জেটলির উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। সম্প্রতি তাকে হজ কমিটির মেম্বার করা হয়েছিল। গুজরাটে নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী থাকার সময় তাকে বিজেপি’র সংখ্যালঘু শাখায় শামিল করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতে মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে খুন

আপডেট টাইম : ০৪:৩০:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫