অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নূর হোসেনের মামলা তুলে নিতে আদালতে পিটিশন’

নূর হোসেনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা প্রত্যাহারের আবেদন করেছে ভারত সরকার।

বারাসত আদালতে নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান অভিযুক্ত নূর হোসেনের বিরুদ্ধে পুলিশের আনা ভারতের বিদেশ আইনের ধারা তুলে নেয়ার পিটিশন জমা পড়েছে। যদিও বারাসত আদালতের সিনিয়র আইনজীবীরা ধারা তুলে নেওয়ার পিটিশনের বিরুদ্ধে শুনানির আবেদন করেছেন।

নূর হোসেন দেশে ফিরতে চান। সোমবার উত্তর ২৪ পরগনার বারাসত জেলা আদালতে পুলিশভ্যানে বসে এ কথা বলেন নূর হোসেন। তিনি বলেন, ‘আমি ভোটের আগেই বলেছিলাম জিতব। আমি জিতেছি। আমার আরিফুলকে ভোটে দাঁড় করিয়েছিলাম। আমি নির্দোষ বলেই লোকে আমার লোককে ভোট দিয়ে জিতিয়েছে।’

যদি বারাসত আদালতের সিনিয়র আইনজীবীদের করা পিটিশন গৃহীত হয় তাহলে সহসা বাংলাদেশে ফেরা হচ্ছে না নূর হোসেনের।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ ও ৩১ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এর আগে, ২৮ এপ্রিল নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

১৪ জুন কলকাতায় নূর হোসেনকে গ্রেফতার করে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন ও তার দুই সঙ্গীর বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দায়ের করে।

৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ বৈঠকে কলকাতায় কারাবন্দী নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানের তাগিদ দেয় বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার নূর হোসেনসহ যে সব সন্দেহভাজন অপরাধী ভারতে পালিয়ে আছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আশ্বাস দেয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নূর হোসেনের মামলা তুলে নিতে আদালতে পিটিশন’

আপডেট টাইম : ০২:২৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫