পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৫ আগস্টে ট্যাংকের ওপর উল্লাসকারীদের ভুলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা : ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর সেদিন যারা ট্যাংকের উপর দাঁড়িয়ে উল্লাস করেছিল তাদের ভুলেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাসদের নাম উল্লেখ না করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যারা ট্যাংকের ওপর দাঁড়িয়ে উল্লাস করেছিল, কথিত সেই বিপ্লবীদের কথা আমরা ভুলিনি। পঁচাত্তরের আগে বিপ্লবের নামে রাজনীতিতে অস্থির পরিবেশ তৈরি করা হয়েছিল। আর তার খেসারত পুরো জাতিকে দিতে হয়েছে।

তিনি বলেন, কথিত বিপ্লবীরা হত্যার সময় ভুলে গিয়েছিল বঙ্গবন্ধুর দুই কন্যার ধমনীতে তার (বঙ্গবন্ধুর ) রক্ত প্রবাহমান।

ঢাকা মহানগর ছাত্রলীগ উত্তর শাখার সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পদক এসএম জাকির হোসেন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫ আগস্টে ট্যাংকের ওপর উল্লাসকারীদের ভুলিনি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০২:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫