পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুর সাথে পাতি নেতাদের ছবি লাগিয়ে তাকে খাটো করা হচ্ছে : ওবায়দুল

নাটোর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আতি নেতা-পাতি নেতারা নিজেদেরকে পরিচিতি করতে গিয়ে বঙ্গবন্ধুর ছবির সাথে ছবি লাগিয়ে বিলবোর্ড করে বঙ্গবন্ধুকে খাটো করছেন। দেশে এখন নেতার অভাব নেই। কিন্তু শেখ হাসিনার কর্মীর দরকার, এত নেতার দরকার নেই।

বৃহস্পতিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনারোধে মহাসড়কে থ্রি-হুইলার ও ত্রুটিপূর্ণ যানবাহন বন্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, লাশের ওপর দাঁড়িয়ে আমি ফুল নিতে পারি না। দুর্ঘটনা, বিলবোর্ড ও যানজটের বিরুদ্ধে আমার আন্দোলন। তারপরও দুর্ঘটনা ঘটছে, মহাসড়কে মানুষের লাশ পড়ছে। ২২টি মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করেছি। এটা গরীব চালকদেরকে বিপদে ফেলতে নয়, বরং তাদেরকে দুর্ঘটনা থেকে বাঁচাতে এটা করেছি। মহাসড়কে দুর্ঘটনা রোধে আমরা রাস্তা প্রশস্তকরণ ও ডিভাইডার দেয়ার চেষ্টা করছি। এতে দুর্ঘটনা কমছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা প্রশাসক মশিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা, খোকন মোল্লা ও আনিসুর রহমান খেচু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান জিন্নাহ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সরদার।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বঙ্গবন্ধুর সাথে পাতি নেতাদের ছবি লাগিয়ে তাকে খাটো করা হচ্ছে : ওবায়দুল

আপডেট টাইম : ০৫:০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫