অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

বিচ্ছিন্নতাবাদীদের ধরতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন : স্বরাষ্ট্রমন্ত্রীর ঘটনাস্থল পরির্দশন

বান্দরবান: বান্দরবানের থানছি বড় মদক এলাকায় মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি (এএ)র সদস্যের গুলিতে দুই বিজিবি’র সদস্য আহত হওয়ার পর এসব সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনী চিরুনী অভিযান শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন সন্ত্রাসীকে তারা আটক করতে পারেনি।

বৃহস্পতিবাব সকাল থেকে যৌথ বাহিনী বড় মদক ও রেমাক্রীর সম্ভাব্য এলাকা ঘেরাও করে চিরুনী অভিযান শুরু করে।

এদিকে বৃহস্পতিবার বেলা ১২টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাপ অফিসার (পি.এস.ও) লে. জেনারেল মঈন উদ্দিন, বিজিবি‘র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহাম্মদ, চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল শফিকুর রহমান হেলিকপ্টার যোগে থানছি বড় মদক ঘটনাস্থল পরির্দশন করেন। পরির্দশন শেষে তারা বিকেল সাড়ে ৪ টায় ঢাকার উদ্দেশ্যে বড় মদক ত্যাগ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিবি’র চট্টগ্রাম দক্ষিন অঞ্চল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল কবির এবং বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার নকিব আহাম্মদ চৌধুরীসহ সেনা ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা।

বিজিবি’র একটি সূত্র জানায়, স্বরাষ্ট্রমন্ত্রী বড় মদক বিজিবি ক্যাম্পে সেনাবাহিনী ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সকল পরিস্থিতি মোকাবেলায় যৌথ বাহিনীর সদস্যদের সব সময় সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনী ও বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা হেলিকপ্টার যোগে বড় মদক সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন।

বান্দরবান বিজিবি’র সেক্টর কমান্ডার এস এম অলিউর রহমান সাংবাদিকদের জানান, থানছি উপজেলার বড় মদক ও রেমাক্রীর সম্ভাব্য এলাকা ঘেরাও করে চিরুনী অভিযান চালানো হচ্ছে। আজ আরো বিপুল সংখ্যক সেনাবাহিনী ও বিজিবি পাঠিয়ে সীমান্ত এলাকায় শক্তি বৃদ্ধি করা হয়েছে। যৌথ বাহিনীর এই অভিযান কিছু দিন ধরে চলবে বলেও তিনি জানান।

অন্যদিকে বড় মদক এলাকায় গোলাগুলির ঘটনার পর থেকে বড় মদক এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত সেখানে দোকানপাট বন্ধ রয়েছে। ভয়ে ঘর থেকে বের হচ্ছেনা স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য, বুধবার মিয়ানমার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনী ও বিজিবি’র প্রায় সাড়ে চার ঘন্টা ‘বন্দুক যুদ্ধ’ চলে এতে বিজিবির দুই সদস্য আহত হয়।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বিচ্ছিন্নতাবাদীদের ধরতে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন : স্বরাষ্ট্রমন্ত্রীর ঘটনাস্থল পরির্দশন

আপডেট টাইম : ০৫:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫