অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পেঁয়াজ আমদানিতে সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: পেঁয়াজ আমদানির জন্য ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ১১ শতাংশ বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসাথে ঋণ-মার্জিন অনুপাত ব্যাংকার গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে। দেশিয় বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রিয় ব্যাংক। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ নিয়ম কার্যকর থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে আতিরিক্ত মূল্যের কারণে পেঁয়াজের দামে অস্থিতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। এ কারণে, নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদহার সর্বোচ্চ সীমা ১১ শতাংশ নির্ধারণ করা হলো।

এর আগে গত বছর পেঁয়াজ আমদানিতে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ নির্ধারণ করেছিলো বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রিয় ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়,পেঁয়াজ আমদানিকারকদের সুবিধার্থে ব্যাংক ঋণের সুদহার এবং এলসি (ঋণপত্র) মার্জিন কমানোর জন্য বাংলাদেশ ব্যাংককে এক চিঠির মাধ্যমে অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়। আসন্ন ঈদ-উল-আজহায় স্থানীয় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে গিয়ে দাম আরো বেড়ে যাওয়ার আশঙ্কা করে চিঠিতে বলা হয়, এ পরিস্থিতি এড়াতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ব্যাংক ঋণের সুদহার সর্বোচ্চ ১১ শতাংশ নির্ধারণসহ এলসির মার্জিন সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার অনুরোধ করা হয়।

গত ঈদ-উল-ফিতরের আগে প্রতি কেজি পেয়াজ সর্বোচ্চ ৪০ টাকায় বিক্রি হলেও ঈদের পর অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পেঁয়াজ আমদানিতে সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : ০৫:৫২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫