পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ডাকাতি

মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে র‌্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ও স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ডে প্রণব জুয়েলারী দোকানে ও দোকানের মালিক নিমাই কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় ৪ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, স্বর্ণ ব্যবসায়ী নিমাই কর্মকার, তার ছোট ভাই গৌতম ও ছোট ছেলে অমিত এবং স্থানীয় শাহাবুদ্দিন। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবি।

ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ী নিমাই কর্মকার জানান, ‘বাড়িতে অবৈধ মালামাল রয়েছে এমন দাবি করে রাত ২ টার দিকে র‌্যাব পরিচয়ে ৬/৭ জন কালো পোষাকধারী ডাকাত প্রথমে বাড়ির দরজা খুলতে বলে। পরে দরজা খুলে দিলে মুহূর্তের মধ্যে দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকারসহ মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা।

এ সময় বাঁধা দিতে গেলে তাদের মারধর করে। এরপর ঐ স্বর্ণ ব্যবসায়ী নিমাই ও তার ছোট ভাই গৌতমকে বাড়ির পাশের তাদের স্বর্ণের দোকানে নিয়ে যায়। সেখান থেকে আরো ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ সময় ডাকাতির ঘটনা টের পেয়ে বাঁধা দিতে গেলে স্থানীয় সাহাবুদ্দিনকে ডাকাতরা পিটিয়ে আহত করে। ডাকাতরা পালিয়ে যাবার সময় স্বর্ণ ব্যবসায়ী নিমাই ও তার ছোট ভাই গৌতমকে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাসে তুলে সদর উপজেলার ঘটকচর এলাকায় ফেলে যায়।

পরে খবর পেয়ে দায়িত্বরত হাইওয়ে পুলিশ রাতেই তাদের উদ্ধার করে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা জানান, ‘খবর পেয়ে ঐ স্বর্ণ ব্যবাসায়ী ও তার ভাইকে উদ্ধার করে পুলিশ। এটা ডাকাতির ঘটনা কি না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

র‌্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ডাকাতি

আপডেট টাইম : ০২:৪১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫