পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

অগ্রণী ব্যাংকের এজিএমসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকা : প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও একজন ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) প্রণব কুমার ভট্টাচার্য।

যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হচ্ছে তাঁরা হলেন- অগ্রণী ব্যাংকের ধানমন্ডি শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম) মো. জাকির হোসেন ও মেসার্স এ রশিদ এন্টারপ্রাইজের মালিক আবদুল রশিদ। শিগগিরই বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

দুদক সূত্র জানায়, আমদানি মূল্য বাবদ ব্যাংকের পাওনা এক কোটি ৯৯ লাখ ২৭ হাজার ৭৯৯ টাকা ব্যাংক রপ্তানিকারককে পরিশোধ করলেও আমদানিকারক রশিদ এন্টারপ্রাইজ ব্যাংকের টাকা পরিশোধ করেনি। অগ্রণী ব্যাংকের ওই কর্মকর্তার যোগসাজশে তিনি এ জালিয়াতি করেছেন। গত বছরের ১ জুলাই ধানমন্ডি থানায় এ অভিযোগে মামলা করে দুদক।

মামলার তদন্ত করেন উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে দালিলিক প্রমাণ পাওয়া গেছে বলে দুদকের বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানায়, জাল কাগজপত্র তৈরি করে ওই ঋণ গ্রহণ করা হয়েছিল বলে দুদকের তদন্তে প্রমাণ হয়েছে। পেমেন্ট অ্যাগেইনস্ট ডকুমেন্ট (পিএডি) ঋণের মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

অগ্রণী ব্যাংকের এজিএমসহ দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট টাইম : ০৬:২০:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫