পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভোটার হতে গিয়ে কলেজ ছাত্রী নির্বাচনী কর্মকর্তার যৌন হয়রানীর শিকার

কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা নির্বাচন অফিসে ভোটার হতে গিয়ে এক কলেজ ছাত্রী যৌন হয়রানীর শিকার হয়েছেন।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেলা শহরের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ওই কলেজ ছাত্রী যৌন হয়রানীর বিষয়টি তুলে ধরেন। এসময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শ্ল¬ীলতাহানীর শিকার দৌলতপুর উপজেলার রিফাইয়েতপুর গ্রামের বাসিন্দা ওই কলেজ ছাত্রী বলেন, বরিশাল ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থী তিনি। গত ৩০ আগষ্ট বাড়িতে এসে ভোটার হওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে যান। বিভিন্ন অযুহাতে কাজ না করে নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম কলেজ ছাত্রীকে বসিয়ে রাখেন। তিনটার দিকে একে একে অফিসের সবাই চলে গেলে নির্বাচন কর্মকর্তা কলেজ ছাত্রীকে তার রুমে ডেকে নিয়ে নানাভাবে কুপ্রস্তাব দেয় ও ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করে।

এসময় কলেজ ছাত্রী কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। বিষয়টি জেনে এলাকার মানুষ উত্তেজিত হয়ে নির্বাচন কর্মকর্তাকে গালমন্দ করেন।

কলেজ ছাত্রীর দাবি, এরপর নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম নির্বাচন অফিসে ও তার উপর হামলা করেছেন বলে অভিযোগ করে কলেজ ছাত্রীর পরিবারের সদস্যদের আসামি করে মামলা করেছেন। এদিকে কলেজ ছাত্রীর পরিবার থেকে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভোটার হতে গিয়ে কলেজ ছাত্রী নির্বাচনী কর্মকর্তার যৌন হয়রানীর শিকার

আপডেট টাইম : ০৮:৫০:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫