পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

লালমনিরহাট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

লালমনিরহাট: লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে বাস চলাচল বন্ধ রেখেছে লালমনিরহাট জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার রাত ৯টা পর্যন্ত লালমনিরহাট থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে আসেনি। একইভাবে ঢাকা থেকেও কোনো বাস ছেড়ে যায়নি।

ঢাকার মহাখালী বাস স্ট্যান্ডে তিন দিন থেকে আটটি বাস আটকে রাখার প্রতিবাদে লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর থেকে কোনো কারণ ছাড়াই লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির নারায়ণগঞ্জ, মহাখালী, কুমিল্লা ও চট্টগ্রামগামী আটটি বাস মহাখালী পরিবহন মালিক শ্রমিক আটকে রাখে। আজ সন্ধ্যা পর্যন্ত বাসগুলো ছেড়ে না দেওয়ায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক সাংবাদিকদের বলেন, ঘটনার সমাধানের জন্য চেষ্টা করা হয়েছে। কিন্তু এখনো আটক বাসগুলি মহাখালী বাস টার্মিনাল থেকে ছাড় করানো যায়নি। এ জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

লালমনিরহাট-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট টাইম : ০২:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫