অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঢাকায় আরো তিনটি সরকারি হাসপাতাল হচ্ছে

ঢাকা: রাজধানীর মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় আরো তিনটি হাসপাতাল নির্মাণের চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মো. নাসিম বলেন, ঢাকা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় দ্বিগুণ বা তিনগুণ রোগী থাকেন। সীমিত সম্পদ নিয়ে হাসপাতালগুলো সেবা দিচ্ছে। সে কারণে রাজধানীর যেসব সংসদীয় এলাকায় হাসপাতাল নেই সেখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরই হাসপাতাল নির্মাণের জন্য নিজ নিজ এলাকায় জমি খুঁজে বের করার দায়িত্ব দেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোনো হাসপাতালের সামনে কোরবানির পশুর হাট না বসানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ রাজধানী ঢাকার সব জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রী রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের জমিতে অবৈধ বস্তি ও চানখাঁরপুলে প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউটের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রতিনিধিদের সহযোগিতা চান।

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে চিকিৎসক থাকেন কি না, যন্ত্রপাতি চালু আছে কি না তা নিয়মিত তদারকি করার জন্য স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, হাসপাতাল পরিচালনা বোর্ডের সভাপতি হিসাবে প্রতি মাসে হাসপাতালে গিয়ে একটি করে সভা করা স্থানীয় সাংসদের দায়িত্ব। দেশের সরকারি হাসপাতালগুলো স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত হলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

নিয়ম অনুযায়ী সাংসদ তাঁর নিজ এলাকার হাসপাতাল পরিচালনা বোর্ডের সভাপতি। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংসদ সদস্যরা তদবির করলেও সেবা ব্যাহত করে গ্রাম থেকে চিকিৎসক বদলি করা হবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাংসদ সাহারা খাতুন, হাবিবুর রহমান মোল্লা, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, আসলামুল হক, হাজি সেলিম, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হকসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক এবং ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

সভায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি হিসাবে সাংসদ সাহারা খাতুনকে মনোনীত করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

ঢাকায় আরো তিনটি সরকারি হাসপাতাল হচ্ছে

আপডেট টাইম : ০৬:৩২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫