অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লিবিয়ায় ডাকাতদের হামলায় ১২ বাংলাদেশি গুলিবিদ্ধ

ডেস্ক: লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের একটি ক্যাম্পে ডাকাতদের হামলায় ১২ বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার ভোরে দেশটির রাজধানী ত্রিপোলি থেকে এক হাজার কিলোমিটার দূরে আজদাবিয়া শহরে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাংলাদেশিদের টাকা পয়সা মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেয়।

গুলিবিদ্ধদের মধ্যে একজনকে গুরুতর আহতাবস্থায় স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আ স ম আশরাফুল ইসলাম আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার ভোরে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের আজদাবিয়া শহরের একটি আবাসন ক্যাম্পে এই ঘটনা ঘটে। লিবিয়া পুলিশকে পুরো ঘটনা জানানো হয়েছে। এ ব্যাপারে মামলাও হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে টাঙ্গাইলের হুমায়ুন জমিরকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এরা হলেন- টাঙ্গাইলের হারুনুর রশিদ, ফজলুর রহমান, মোহাম্মদ ফরিদ, মো. আউয়াল, কুমিল্লার আনোয়ার, বরিশালের সাঈদ, গাজীপুরের মোহাম্মদ শরিফ, নরসিংদীর মোস্তফা কামাল, চাঁদপুরের গোফরান, জামালপুরের মো. ফরিদ ও ব্রাহ্মণবাড়িয়ার আবুল বাসার।

দূতাবাস সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর ৪টার দিকে চারজন সশস্ত্র ডাকাত বাংলাদেশিদের ক্যাম্পে যায়। তাঁদের দুজন বাইরে পাহারায় ছিল এবং দুজন ক্যাম্পে প্রবেশ করে বাংলাদেশিদের কাছ থেকে মোবাইল ও লিবিয়ান মুদ্রাসহ সবকিছু কেড়ে নিতে শুরু করে। একপর্যায়ে ক্যাম্পে বসবাসরত বাংলাদেশিরা প্রতিরোধ করে দুজন ডাকাতকে আটক করে। বাইরে অবস্থানরত দুজন ডাকাত তখন চলে গিয়ে কিছুক্ষণ পর আরও প্রায় ১২ থেকে ১৪ জনের একটি সশস্ত্র দল নিয়ে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং ধারালো ছুরি দিয়ে কয়েকজনকে আহত করে। এরপর তারা বন্দী ডাকাতদের মুক্ত করে সাতটি দামি মোবাইলসহ প্রায় ১৬ হাজার লিবিয়ান দিনার নিয়ে চলে যায়। পরবর্তীতে আহত ১২ জনকে হাসপাতালে নেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লিবিয়ায় ডাকাতদের হামলায় ১২ বাংলাদেশি গুলিবিদ্ধ

আপডেট টাইম : ০৭:৫১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫