অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এদেশে সমকামিতাকে উৎসাহিত করা যাবে না: মাসঊদ

ঢাকা : এক শ্রেণির মানসিক বিকারগ্রস্তরা এ দেশে নানাভাবে সমকামিতাকে উসকে দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যা- ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।

আজ বৃহস্পতিবার বিকালে জামিআ ইকরা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত এক পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, সমাকামিতার উৎসাহিত করে বই প্রকাশ, মঞ্চনাটক তৈরি ও গণমাধ্যমে লেখালেখির চেষ্টা চলছে। সমকামিতার নামে এ ধরনের অসভ্যতামির প্রচার ও প্রকাশ এ দেশের তাওহীদী জনতা মেনে নেবে না।

মাওলানা মাসঊদ বলেন, বাংলাদেশ মুসলমানদের দেশ। বাকস্বাধীনতার কথা বলে এদেশে সমকামিতার প্রচার বা প্রসার করা যাবে না।

এসময় শিক্ষাপ্রতিষ্ঠানে ভ্যাট প্রয়োগের সমালোচনা করেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা তিনি বলেন, ভ্যাট দিয়ে যদি পড়াশোনা করতে হয় তাহলে এর চাইতে দুঃখের কিছু নেই।

মাওলানা মাসঊদ বলেন, শিক্ষকগণ জ্ঞানের মুকুট। তাদের নিয়ে মনগড়া বক্তব্য কখনোই উচিৎ নয়। তিনি অর্থমন্ত্রীকে সতর্ক করে বলেন, দেশের মানুষের জন্য কাজ করুন।

শিয়াগোষ্ঠীকে ইসলামের দুশমন অভিহিত করে জমিয়ত সভাপতি বলেন, ‘মুহাম্মদ: মেসেঞ্জার অফ গড’ সিনেমা তৈরি করে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে ক্ষতের সৃষ্টি করা হয়েছে। অবিলম্বে এ দেশে এর প্রচার নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এ ধরনের মুভি তৈরি করার কোনো বৈধতা নেই।

আজকের সভায় উপস্থিত ছিলেন- মাওলানা হুসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মুফতি ফয়জুল্লাহ আমান, মাওলানা মাসঊদুল কাদির ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

এদেশে সমকামিতাকে উৎসাহিত করা যাবে না: মাসঊদ

আপডেট টাইম : ০৪:৪৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫